
অনলাইন ডেস্ক ►
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত তিন মাসে ৮৭১ শিশুর মৃত্যু হয়েছে, যা গড়ে প্রতিদিন প্রায় ১০টি মৃত্যুর সমান। এর মধ্যে অন্তত ৫২টি শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদল কাজ করছে।
চিকিৎসকদের মতে, হামের উপসর্গ থাকলেও অনেক শিশুর মৃত্যু হয়েছে নিউমোনিয়ায়। ভাইরোলজি বিভাগের প্রধান ডা. মিজানুর রহমান জানান, অনেক ক্ষেত্রেই ব্যবহৃত অ্যান্টিবায়োটিক কাজ করছে না, যা পরিস্থিতি জটিল করে তুলছে। স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং পরিস্থিতির উন্নয়নে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে হামের চিকিৎসার জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।