Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৮ ঘন্টা আগে
  • ৪৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

তিস্তার চরে নানাবিধ ফসল চাষাবাদের মহোৎসব।

তিস্তার চরে নানাবিধ ফসল চাষাবাদের মহোৎসব।

এ মান্নান আকন্দ, সুন্দরগঞ্জ ►
ভরা তিস্তা এখন মরায় রুপ নিয়েছে। দুই মাস আগে তিস্তায় ছিল থৈই থৈই পানি। সেই তিস্তার ধূ-ধূ বালু চরে এখন নানাবিধ ফসল চাষাবাদের মহাৎসব। জমি জিরাত খুঁয়ে যাওয়া পরিবারগুলো বাপ-দাদার বসতভিটা ও আবাদী জমিতে নানাবিধ ফসল চাষাবাদ করে জীবিকা নির্বাহের চেষ্টা করছে। এমনি দৃশ্য এখন তিস্তার চরে চরে। সচেতন মহলের দাবি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু মোকাবেলায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি। তা না হলে অল্প সময়ের মধ্যে হারিয়ে যেতে পারে প্রবাহমান অগভীর রাক্ষুসি তিস্তা নদী।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চণ্ডিপুর, শ্রীপুর, কাপাসিয়া, কঞ্চিবাড়ি, শান্তিরাম ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত তিস্তানদী। কালের বিবর্তনে উজান থেকে নেমে আসা ঢলে পলি জমে খরস্রোতি অগভীর তিস্তা নদী এখন আবাদী জমিতে পরিনত হয়েছে। নদীর গতিপথ পরিবর্তন হয়ে অসংখ্য নালা ও খালে রুপ নিয়েছে। তিস্তার কড়াল গ্রাসে নদীগর্ভে বিলিন হওয়া জমিগুলো ফিরে পেয়ে অনেকে চাষাবাদ শুরু করেছেন। সেই সাথে বেকার হয়ে পড়েছেন হাজারও নৌ-শ্রমিক ও জেলে।

তারাপুর লাঠশালা চরের মো. আলম মিয়া বলেন, গত ১০ বছর ধরে তিনি তিস্তার চরে জেগে উঠা তার বাপ-দাদার জমি-জিরাতে নানাবিধ ফসল চাষাবাদ করে জীবিকা নিরবাহ করছেন। এবারেও পাঁচ বিঘা জমি প্রস্তুত করছেন গম, ভূট্টা, আলু, পেয়াজ করার জন্য। ইতোমধ্যে আমন ধান কেটে ঘরে তুলেছেন। চরের জমি অত্যন্ত উরর্বর। সে কারনে অল্প খরচে অধিক ফসল পাওয়া যায়। তা দিয়ে চলে সারা বছরের সংসারের খরচ।

বেলকা চরের মো. রিয়াজ মিয়া বলেন, তিস্তার চর জেগে উঠায়, চরবাসী তাদের প্রাণ ফিরে পেয়েছেন। নদীগর্ভে জমি-জিরাত হারিয়ে জেলার বাইরে চলে যাওয়া চরবাসী ফিরে এসেছে তিস্তার চরে। অনেকে নিজে আবার অনেকে বর্গা দিয়ে নানাবিধ ফসল চাষাবাদ করছেন। তিনি আরও বলেন, ভূট্টার চাষাবাদ শুরুর পর চরবাসী দারুন ভাবে লাভবান হচ্ছেন। চলতি মৌসুমে তিনি ছয় বিঘা জমিতে ভূট্টা চাষাবাদের জন্য জমি তৈরি করে নিয়েছেন।

কাপাসিয়ার নৌ-শ্রমিক মো. ফরমান আলী বলেন, বছরে মাত্র চারমাস নদীতে পানি থাকে। এরপর আর নৌকা চলে না। বাকী সময় বসে থাকতে হয়। সে কারনে অনেকে এখন পেশা পরিবর্তন করে ভিন্ন পেশায় জরিয়ে পড়েছে। কমপক্ষে ১০০০ নৌ- শ্রমিক ও জেলে এখন বেকার হয়ে বিভিন্ন পেশায় চলে গেছে। হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনরি সহসভাপতি মো. মোজাহারুল ইসলাম বলেন, দীঘদিন হতে নদী খনন, ড্রেজিং, সংরক্ষন ও শাসন করা হয় নাই। সে কারনে উজানের পলি জমে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। বিশাল এলাকা জুড়ে এখন শুধু চর আর চর। সেই চরগুলোতে কৃষকরা নানাবিধ ফসল চাষাবাদ করে সংসার চালাচ্ছেন।

এতে করে বেকার হয়ে পড়েছেন নৌ-শ্রমিক ও জেলেরা। সে জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে নদীর গতিপথ ফিরে আসবে। সেই সাথে কৃষক, নৌ-শ্রমিক ও জেলেরা উভয়ে বাঁচবে। সেই সাথে বিভিন্ন নৌ-বন্দর ব্যবসায়িক জোনে পরিনত হবে। তিস্তা মহাপরিকল্পনা বান্তরায়ন এখন সময়ের দাবি। উপজেলা কৃষি অফিসার মো. কাইয়ুম চৌধুরী বলেন, তিস্তার চর এখন কৃষকদের বাঁচার একমাত্র ভরসা। অল্প খরচে তিস্তার চরে এখন নানাবিধ ফসল উৎপাদন হচ্ছে। বিশষ করে, ভূটা, আলু, মরিচ, পেয়াজ, বেগুন, বাদাম, তরমুজ, কুমড়াসহ অন্যান্য ফসল ব্যাপক হারে চাষাবাদ হচ্ছে। চরের জমি অত্যন্ত উরর্বর। সে কারনে খরচ অনেক কম। কৃষিতে তিস্তার চর এখন সম্ভাবনার জোনে পরিনত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad