Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

দিনাজপুরে পাটের বাম্পার ফলন ও ভালো দামে কৃষকের মুখে হাসি

দিনাজপুরে পাটের বাম্পার ফলন ও ভালো দামে কৃষকের মুখে হাসি

অনলাইন ডেস্ক ►
অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারণে দিনাজপুরে এবার পাটের বাম্পার ফলন হয়েছে। সেই সঙ্গে বাজারে কাঙ্ক্ষিত দাম পাওয়ায় সোনালি আঁশ চাষ করে দারুণ খুশি স্থানীয় কৃষকরা।প্রতি মণ পাট এখন চার হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে।জেলার বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকরা এখন পাট কাটা, জাগ দেওয়া এবং আঁশ ছাড়িয়ে শুকানোর কাজে চরম ব্যস্ত সময় পার করছেন। মোহাম্মদপুর ইউনিয়নের পাটচাষি বেলাল হোসেন জানান, প্রতি বিঘা জমিতে আঠারো থেকে বিশ হাজার টাকা খরচ করে ৩৫ থেকে ৪০ হাজার টাকার পাট বিক্রি করা যাচ্ছে।

আরেক কৃষক মুজিবুর রহমান বলেন, ফলন চমৎকার হওয়ায় সব খরচ বাদ দিয়েও এবার বড় অঙ্কের লাভ থাকবে। তবে কিছু এলাকায় পর্যাপ্ত পানির অভাবে পাট পচানো নিয়ে সাময়িক দুশ্চিন্তা থাকলেও বৃষ্টির পানিতে তা কেটে যাবে বলে আশা করছেন তারা।

স্থানীয় ব্যবসায়ীদের মতে, বিশ্ববাজারে পরিবেশবান্ধব পাটের কদর বাড়ায় শুরু থেকেই পাটের বাজার বেশ চাঙ্গা। বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম জানিয়েছেন, চলতি মৌসুমে শুধু এই উপজেলায় ৪৮১ হেক্টর জমিতে উচ্চফলনশীল জাতের পাট চাষ হয়েছে। কৃষি দপ্তরের সঠিক পরামর্শে রোগবালাই মুক্ত পরিবেশে এই সাফল্য এসেছে বলে তিনি মনে করেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. আনিসুজ্জামান জানান, জেলার ১৩টি উপজেলায় এবার চার হাজার ১৭২ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। হেক্টরপ্রতি ১১ দশমিক ০৯ টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ৬০ শতাংশ জমির পাট কাটা সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad