Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

দীপ্ততে শুরু হচ্ছে বাংলায় ডাবিং করা নতুন তুর্কি ধারাবাহিক

দীপ্ততে শুরু হচ্ছে বাংলায় ডাবিং করা নতুন তুর্কি ধারাবাহিক

অনলাইন ডেস্ক ►

দীপ্ততে আসছে বাংলা ভাষায় ডাবিং করা নতুন তুর্কি ড্রামা সিরিজ ‘কারা সেভদা’। ভালোবাসা, আত্মত্যাগ ও পারিবারিক রহস্যের এই আবেগঘন কাহিনির বাংলায় নাম রাখা হয়েছে ‘অনন্ত ভালোবাসা’। প্রচার শুরু হচ্ছে আজ থেকে। প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হবে সিরিজটির বাংলা রূপান্তর।

২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তুরস্কের স্টার টিভিতে প্রচারিত হয়েছিল কারা সেভদা। এ পর্যন্ত ১১০টির বেশি দেশে সিরিজটি প্রচারিত ও অনূদিত হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা, দক্ষিণ এশিয়া ও ইউরোপে সিরিজটি অভূতপূর্ব জনপ্রিয়তা পেয়েছে। প্রথম তুর্কি ড্রামা সিরিজ হিসেবে ৪৫তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে পুরস্কার জিতেছিল কারা সেভদা।

গল্পের কেন্দ্রে রয়েছে কামাল সোয়দেরে নামের এক মধ্যবিত্ত তরুণ ও ধনী পরিবারের স্বাধীনচেতা চিত্রশিল্পী নিহান সেজিন। সামাজিক দূরত্বের বাধা সত্ত্বেও তারা একে অপরের প্রেমে পড়ে। বাধা হয়ে দাঁড়ায় ক্ষমতাবান ধনকুবের এমির কোজজুওলু। নিহানকে পেতে তার ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের ছক কষে এমির। ভাইকে খুনের মামলা থেকে বাঁচাতে এমিরকে বিয়ে করতে বাধ্য হয় নিহান। আর কামাল অন্য শহরে কাজ নিয়ে চলে যায়।

কয়েক বছর পর কামাল সফল ব্যবসায়ী হয়ে শহরে ফিরে আসে এবং নিহানের জীবনের রহস্য ও তাদের বিচ্ছিন্নতার পেছনের সত্য উন্মোচন করতে শুরু করে। শুরু হয় প্রেম আর প্রতিশোধের লড়াই। এমিরের নানা ষড়যন্ত্রের জাল টপকে আবারও কাছাকাছি আসে কামাল ও নিহান। এতে কামালের ভূমিকায় অভিনয় করেছেন বুরাক ওজচিভিত, নিহান চরিত্রে নেসলিহান আতাগুল ও খলচরিত্র এমিরের ভূমিকায় কান উরগানসিওগ্লু। বাংলা ডাবিংয়ে এ তিন কেন্দ্রীয় চরিত্রে কণ্ঠ দিয়েছেন শফিকুল ইসলাম, রুবাইয়া মতিন গীতি ও মোর্শেদ সিদ্দিকী মরু। মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে অনন্ত ভালোবাসা সিরিজের অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছে দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad