Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

দূষিত শহরের তালিকায় শীর্ষ দশে নেই ঢাকা

দূষিত শহরের তালিকায় শীর্ষ দশে নেই ঢাকা

অনলাইন ডেস্ক ►
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ দশের বাইরে নেমে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। রবিবার (২৩ আগস্ট) ১০টায় ৪৫ মিনিটে বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ২২তম। এ সময় ঢাকার বায়ুমান সূচকের স্কোর ছিল ৮২, যা মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত।সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির বায়ুমান সূচকের স্কোর ছিল ২০৮, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।

১৯৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল উগান্ডার রাজধানী কাম্পালা। আর ১৮৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল মালেশিয়ার কুচিং। এ ছাড়া ১৫৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকের স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি বা সহনীয়।

১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।
এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে বাতাসের মান দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad