Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
ফটো কার্ড

দেশের ৫ জেলায় ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরে সতর্কতা সংকেত

দেশের ৫ জেলায় ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরে সতর্কতা সংকেত

অনলাইন ডেস্ক ►

দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (৫ জুন) সকালে দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, সকাল ৯টার মধ্যে রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ঢাকা ও ফরিদপুর-এই পাঁচটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতেরও প্রবল সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে উক্ত অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

পাশাপাশি দেশের অন্যান্য জেলার ওপর দিয়েও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিন সারা দেশেই ঝড়বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকবে এবং দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad