Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনা: দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনা: দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

নওগাঁ প্রতিনিধি ►

নওগাঁর পত্নীতলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাটি ডাবল ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার সেতুর রেলিংয়ে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের মতিউর (৪৫) এবং একই এলাকার নাজমুল ইসলাম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে তারা নিজেদের প্রাইভেট কার যোগে হিলির উদ্দেশ্যে যাচ্ছিলেন। গাড়িটি যখন নজিপুর-ধামুইরহাট আঞ্চলিক সড়কের আমবাটি এলাকায় পৌঁছায়, তখন চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সজোরে ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা খায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা মতিউর ও নাজমুল গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক জানিয়েছেন, মৃতদেহগুলো বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতদের পরিবারে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad