Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ১১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

নজরুল বর্ষ উপলক্ষে গানাসাস এর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নজরুল বর্ষ উপলক্ষে গানাসাস এর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোদাচ্ছেরুজ্জামান মিলু ►
নজরুল বর্ষ উপলক্ষে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) আয়োজন করে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের। ‘অন্তরে তুমি আছো চিরদিন’ এই স্লোগানে শনিবার সন্ধায় গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) চত্বরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত এই আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক এবং গানাসাস এর সভাপতি ড. মো. মরিনরুজ্জামান। সভাপতিত্ব করে বক্তব্য রাখেন গানাসাসের কার্যকরী সভাপতি শাহজাহান খান আবু। শাহনাজ আমিন মুন্নির উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ জরুহুল কাইয়ুম এবং গানাসাস এর সাধারণ সম্পাদক অ্যাড. এ কে এম হানিফ বেলাল। আলোচনায় বক্তাগণ কাজী নজরুল ইসলামের আদর্শের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন গৌতমাশিস গুহ সরকার এবং সংগীত পরিবেশন করেন শাহ মশিউর রহমান, খাজা সুজন, চুনি ইসলাম, লায়লা তাজনুর সাউদীসহ আমন্ত্রিত শিল্পী। নজরুলের গানের সাথে শিশুদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা ছিলো অনুষ্ঠানের একটি ভিন্নমাত্রা। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad