Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

নারী শিক্ষার অগ্রযাত্রায় গড়ে উঠবে আত্মনির্ভরশীল প্রজন্ম: প্রতিমন্ত্রী

নারী শিক্ষার অগ্রযাত্রায় গড়ে উঠবে আত্মনির্ভরশীল প্রজন্ম: প্রতিমন্ত্রী

পিআইডি, রংপুর ►
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, একজন নারী শিক্ষিত হলে শুধু একটি পরিবার নয়, একটি প্রজন্ম শিক্ষিত হয়। তিনি বলেন, নারী শিক্ষাকে এগিয়ে নেওয়া মানে দেশকে এগিয়ে নেওয়া। এজন্য সরকার নারী শিক্ষা অগ্রযাত্রায় বদ্ধপরিকর। নারী শিক্ষার প্রসার, ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করার মাধ্যমে গড়ে উঠবে শিক্ষিত, দক্ষ, সচেতন ও আত্মনির্ভরশীল প্রজন্ম; যারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মঙ্গলবার (২৯শে সেপ্টেম্বর) সকাল রংপুরের পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, পীরগঞ্জ কছিমন নেছা মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় ও পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে।’ তিনি আরও বলেন, নারী শিক্ষার প্রসারে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।  নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘মেয়েদের শিক্ষার সুযোগ যত বাড়বে, দেশের উন্নয়ন তত দ্রুত হবে। একটি শিক্ষিত ও আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তুলতে নারী শিক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।’

এসময় প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং নিজের জীবনের নানা অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও নারীদের উচ্চশিক্ষায় এগিয়ে নিতে সরকারের পরিকল্পনা ও পদক্ষেপের কথা জানান। সভায় রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত জাহানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এরপূর্বে প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনের বীর শহিদ আবু সাইদের কবর জিয়ারত করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad