
গাইবান্ধা শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রাস্তা পুরাতন হাসপাতাল লেন। এই রাস্তা দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে গর্ভবতী নারীর যাতায়াত এবং পৌর টিকাদান কেন্দ্রে যাতায়াত করেন লোকজন। অথচ দীর্ঘদিন থেকে নির্মাণ কাজের অজুহাতে ওই সড়ক কখনও বালু, ইট, পাথরসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী দিয়ে বন্ধ করে জনগণের চলাচলে ভোগান্তি সৃষ্টি করা হয়। পাথর দিয়ে বন্ধ করা রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের চলাচলের ছবিটি সোমবার সকালে ক্যামেরাবন্দী করা হয় -মাধুকর