Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
  • ১১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কৃষক দলের সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কৃষক দলের সমাবেশ ও মিছিল

নিজস্ব প্রতিবেদক ►
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গাইবান্ধা জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

গাইবান্ধা জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহাফুজুর রহমান রানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম।

জেলা কৃষক দলের সদস্য সচিব মো. আনিসুজ্জামান খান লোহানী (তুষার) এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ মোস্তাক এবং জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন প্রমুখ। এ সময় কৃষক দলের জেলা, পৌর ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। দেশবিরোধী ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান তারা। পরে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad