Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৬ ঘন্টা আগে
  • ৩২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে গাইবান্ধা জেলা যুবদলের সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে গাইবান্ধা জেলা যুবদলের সমাবেশ ও মিছিল

নিজস্ব প্রতিবেদক ►
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে জেলা যুবদলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। পরে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আবারও দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহামুদুন নবী টিটুল। এছাড়া উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভূট্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ সেকেতুর রব অনিক ও প্রচার সম্পাদক অনিক ফেরদৌস।

সমাবেশ ও মিছিলে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইউনুস আলী দুখু, সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার আল আমিন, পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু, সুন্দরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমানসহ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad