Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৩:২০
  • ২০৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পলাশবাড়ীতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত কৃষিপণ্য উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

পলাশবাড়ীতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত কৃষিপণ্য উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

পলাশবাড়ী পৌর প্রতিনিধি►

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

পলাশবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে আজ মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী শ্রীমুখ পাড়া গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশুর সভাপতিত্বে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরনের উপর গুরুত্ব আরোপ করে দিক-নির্দেশনামূলক প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর অঞ্চলের আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরণ প্রকল্পের মনিটরিং অফসার সাইফুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের এডিডি (উদ্যান) রুস্তম আলী, উপ-সহকারী মন্জুর হাসান, নাজমা বেগম প্রমুখ।

এছাড়াও স্থানীয় কৃষকরা অনুষ্ঠানে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad