Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পলাশবাড়ীতে পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকা প্রদান

পলাশবাড়ীতে পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকা প্রদান

পলাশবাড়ী প্রতিনিধি ►
‘পিপিআর মুক্ত দেশ গড়ি-ছাগল ও ভেড়া সুস্থ রাখি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে মঙ্গলবার উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বর টিকাদানের মাধ্যমে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরুণ কুমার দত্ত, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, মনোহরপুর ইউপিচেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান রিপন, উপ-সহকারী প্রাণিসম্পদক কর্মকর্তা (সম্প্রসারণ) আতাউর রহমান প্রধানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের মাধ্যমে  এ ক্যাম্পেইনের মাধ্যমে ছাগল ও ভেড়াকে পিপিআর রোগ থেকে সুরক্ষিত রাখতে বিনামূল্যে টিকা দেওয়া হয়। একইসাথে খামারী ও পশু পালকদের পিপিআর রোগ সম্পর্কে সচেতন করা হয়। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad