Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৪০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পলাশবাড়ীতে প্রকল্প পরিদর্শন ও সুফলভোগীদের সাথে মতবিনিময়।

পলাশবাড়ীতে প্রকল্প পরিদর্শন ও সুফলভোগীদের সাথে মতবিনিময়।

পলাশবাড়ী প্রতিনিধি►
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গাইবান্ধায় সফরের অংশ হিসেবে প্রকল্প পরিদর্শনের ধারাবাহিকতায় পলাশবাড়ীতে"প্রাণি পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের" কার্যক্রম পরিদর্শন ও সুফলভোগীদের সাথে যুগ্ম সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আমিষেই শক্তি আমিষেই মুক্তি স্লোগানকে সামনে রেখে পলাশবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ১২ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর বাড়াইপাড়া গ্রামে ঘাসচাষী গফুর মিয়ার ঘাস চাষ প্রকল্প পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসাম্মৎ জোহরা খাতুন এবং এসময় এক মতবিনিময় সভা মিলিত হন।

মতবিনিময় কালে গুরুত্বপুর্ন দিক নির্দেশনা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেন,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসাম্মৎ জোহরা খাতুন।এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ অফিসার ও সভাপতি ড. মো: জোবাইদুল কবীর,গাইবান্ধা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ জহিরুল ইসলাম,পলাশবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তরুন কুমার দত্ত, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা.হেমায়েত রহমান প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad