
পলাশবাড়ী প্রতিনিধি ►
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১০টি ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব ও বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠদের মনোনীত করা হয়েছে। গত রোববার (১৭ মে) নির্বাচিতদের তালিকা প্রকাশ করেন উপজেলা শিক্ষা অফিস। উপজেলা যাচাই-বাছাই কমিটির সভায় মনোনিতরা হলেন শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহমুদুল হাছান, শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর মো. রবিউল ইসলাম।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ রব মিয়া এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছে আমবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. রশীদা আখতার বানু। শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মাসুদ রানা এবং পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শাহী বেগম আফরোজা মোছা. কনা।
এদিকে শ্রেষ্ঠ কাব শিক্ষক দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ফিরোজ কবির মন্ডল এবং বাড়াইপাড়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তাছলিমা জাহান। শ্রেষ্ঠ কর্মচারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ শামীম সরকার এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর বলেন, নির্বাাচিত সকলেই প্রাথমিক শিক্ষায় দক্ষ এবং অভিজ্ঞ।
তাই তাদের এ পদকে ভূষিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবং প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি শেখ জাবের আহমেদ বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনাক্রমে উপজেলা পর্যায়ে ১০টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্ত হওয়ার জন্য যেসব দক্ষতা প্রয়োজন সেগুলো সঠিকভাবে যাচাই-বাছাই-এর মাধ্যমে মনোনীত করা হয়। এ পদক প্রদানে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।