
সোহেলরানা, পলাশবাড়ী ►
গাইবান্ধার পলাশবাড়ীতে চলতি মৌসুমে এবার ভুট্টা চাষে বাম্পার ফলনের সম্ভাবনা। স্বল্প খরচে অধিক লাভ ও পরিশ্রম অনেক কম হওয়ায় ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে। তবে ফসল ঘরে তোলা নিয়ে কৃষকের কপালে ভাঁজ দেখা দিয়েছে।
উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বড় শিমুলতলা গ্রামের কৃষক মহসিন আলী জানান, বোরো ধান চাষের চেয়ে ভুট্টা চাষে পরিচর্যা ও পরিশ্রম অনেক কম। তাছাড়া খরচও অনেক কম। আলুর চাষ উঠানোর পর ভুট্টা চাষ করা যায়। ভুট্টা চাষে বিঘা প্রতি জমিতে ৩৫-৪০ মন পর্যন্ত ফলন পাওয়া যায়। বিঘাপ্রতি ভুট্টা চাষে খরচ ২০ থেকে ২৫ হাজার হয়। খরচ বাদে ফসল বিক্রি করে ১৫ থেকে ২০ হাজার টাকা লাভবান হওয়া যায়। ফসলের মাঠে ভুট্টার ফলন অন্যান্য বছরের তুলনায় এবছর ভুট্টা চাষ ভাল হয়েছে। ঘরে উঠানো পর্যন্ত যদি আবহাওয়া ভালো থাকে তাহলে ভুট্টার ভালো দাম পাবো।
কিশোরগাড়ী ইউনিয়নের এক ব্যবসায়ী জানান, ভুট্টা ধান চাষের চেয়ে খরচ ও পরিশ্রম অনেক কম হওয়ায় কৃষক এবছর ভুট্টার চাষ বেড়েছে। যদি আবহাওয়া ভালো থাকে কৃষকরা ফলনও ভালো পাবে। এবার ফলন অনেক ভালো হয়েছে। যদি বাজারে দাম ভালো হয় তাহলে ফসল বিক্রি করে অনেক লাভবান হবেন ভুট্টা চাষীরা।
কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি মৌসুমে এবার পলাবাড়ী উপজেলায় ১ হাজার হেক্টর ভুট্টা চাষ করা হয়েছে। কৃষকদের মাঝে ভুট্টা চাষে আগ্রহ বেড়ে যাওয়া কৃষকরা এবছর প্রভাত-১, নিতা-৩৩, আল আসকা, স¤্রাট, হিমালয় ৩৭৫৫, ৭৭২০, বিপ্লব-৫৫, প্রেসিডেন্ট সুপার, নীল দরিয়া, হিটলারসহ বিভিন্ন জাতের ভুট্টা চাষ করেছেন। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল জানান, আবহাওয়া অনুকুলে থাকলে আশা করা যাচ্ছে কাঙ্খিত ভুট্টার ফলন ভালো পাবে কৃষকরা।