Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
ফটো কার্ড

পলাশবাড়ীতে মৎস্য প্রদর্শনকারী চাষীদের মাঝে উপকরণ বিতরণ

পলাশবাড়ীতে মৎস্য প্রদর্শনকারী চাষীদের মাঝে উপকরণ বিতরণ

পলাশবাড়ী প্রতিনিধি ►
গাইবান্ধার পলাশবাড়ীতে ২০২৫-২০২৬ আর্থিক সনে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)-এর আওতায় ফলাফল প্রদর্শনকারী চাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে শনিবার (২৭ জুন) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে মৎস্য চাষীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ-এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইয়েদুল মোফাচ্ছালীন উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুস সালাম, ছাড়াও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য; উপজেলার ফলাফল প্রদর্শনকারী ৪ জন মৎস্য চাষীর মাঝে উপকরণ বিতরণ হয়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad