Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

পুরাতন বাজারে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ির জরিমানা

পুরাতন বাজারে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ির জরিমানা

উজ্জল চক্রবর্ত্তী ►
নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার দুপুরে শহরের পুরাতন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি সাব্বির আহমেদ। অভিযানকালে বাজারের মাছ, মাংস, মুরগি, কাঁচাবাজার এবং মনোহরী দোকানগুলোতে দ্রব্যমূল্য টানানোসহ বিভিন্ন পণ্যের মান যাচাই ও পরিদর্শন করা হয়।

অভিযানকালে বাজারের অসাধু ৩ ব্যবসায়িকে সচেতনতামূলক ২হাজার করে টাকা জরিমানা করা হয়। এসময় সদর থানা পুলিশের একটি টীম, বাজার কমিটির সাধারণ সম্পাদক আরিফ মিয়া রিজুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এনডিসি সাব্বির আহমেদ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অন্যান্য বাজারেও অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad