Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

পুষ্টিগুণ জেনে নিন বিটরুটের শরবতের

পুষ্টিগুণ জেনে নিন বিটরুটের শরবতের

অনলাইন ডেস্ক ►

শীত কিংবা গরম-যেকোনো মৌসুমেই বিটরুটের শরবত শরীরকে দেয় বিশেষ পুষ্টি আর সতেজ অনুভূতি। উজ্জ্বল লাল রঙের এই সবজিটি ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। যার শরীরের ভেতর থেকে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। চলুন জেনে নেওয়া যাক বিটরুটের শরবতের যত পুষ্টিগুণ-
আয়রনে সমৃদ্ধ : বিটরুট দেহে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। অ্যানিমিয়া প্রতিরোধে আয়রনযুক্ত এই শরবত বেশ কার্যকর।

উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট : বিটরুটের প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি র‌্যাডিক্যাল থেকে রক্ষা করে, ত্বক রাখে উজ্জ্বল ও স্বাস্থ্যকর।

রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে : বিটরুটে থাকা নাইট্রেট রক্তনালীকে শিথিল করে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এটি উপকারী পানীয়।

লিভার ডিটক্সে কার্যকর : বিটরুট লিভার পরিষ্কার করতে সহায়তা করে এবং শরীরের বিষাক্ত উপাদান বাইরে বের করতে ভূমিকা রাখে।
হজমশক্তি বাড়ায় : বিটরুটের ফাইবার হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। তাই নিয়মিত বিটরুট খেলে হজমশক্তি বাড়ে।

শক্তি বাড়ায় : প্রাকৃতিক চিনি ও পুষ্টিগুণের কারণে বিটরুট শরবত শরীরে তাত্ক্ষণিক শক্তি জোগায়। যারা নিয়মিত ব্যায়াম করেন, তাদের জন্য এটি বেশ উপকারী।

ত্বক ও চুলের জন্য ভালো : বিটরুট ভিটামিন সি, আয়রন ও ফোলেট সমৃদ্ধ হওয়ায় বিটরুট ত্বক উজ্জ্বল করে, চুল পড়া কমায় এবং চুলের গোড়া মজবুত করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট দেহে ইমিউনিটি উন্নত করে, সর্দি-কাশিসহ নানা সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad