Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৯-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৪১
  • ১২৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ফুলছড়িতে বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

ফুলছড়িতে বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি►

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ১১ বোতল বিদেশি মদসহ প্রিয়তম চৌধুরী (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর) দুপুরে ফুলছড়ি থানার ওসি রাজিফুজ্জামান বসুনিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গজারিয়া ইউনিয়নের টি বাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার প্রিয়তম চৌধুরী ওই ইউনিয়নের বাউশি গ্রামের মাহাঙ্গি লাল চৌধুরীর ছেলে।

ফুলছড়ি থানার ওসি রাজিফুজ্জামান বসুনিয়া বলেন, প্রিয়তম চৌধুরীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূল করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad