Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে ভাঙচুর ষড়যন্ত্রমূলক ঘটনা দাবি উপজেলা বিএনপির

ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে ভাঙচুর ষড়যন্ত্রমূলক ঘটনা দাবি উপজেলা বিএনপির

ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভাঙচুরের ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো চক্রান্ত’ বলে দাবি করেছে উপজেলা বিএনপি। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আজ বুধবার বিকেলে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে দলটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আব্দুস সালাম সরকার বলেন, ‘একটি চিহ্নিত কুচক্রী মহল প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং পরিস্থিতি উত্তপ্ত করার উদ্দেশ্যে গতকালের (মঙ্গলবার) অপ্রীতিকর ও অনাকাঙ্ধিত ঘটনাটি ঘটিয়েছে।’

তিনি আরও বলেন, প্রশাসনকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে ইউএনও কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনার সঙ্গে বিএনপি বা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীদের কোনো সম্পর্ক নেই। সংবাদ সম্মেলনে ওই ঘটনায় এক সংবাদকর্মী আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন বিএনপি নেতারা। ভবিষ্যতে কোনো সংবাদকর্মীর ওপর যাতে এ ধরনের হামলা বা অনাকাঙ্ধিসঢ়;ক্ষত ঘটনা না ঘটে, সে বিষয়ে তাঁরা সতর্ক থাকার আশ্বাস দেন।

নেতৃবৃন্দ বলেন, ভাঙচুরের ঘটনার পেছনে কারা ইন্ধন দিয়েছে, তা তদন্ত করে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু সাইদ সরকার, সদস্যসচিব ফারুক মিয়া, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জয়নাল আবেদিনসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad