Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

ফুলছড়িতে কমিউনিটি বীজ উৎপাদন প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত

ফুলছড়িতে কমিউনিটি বীজ উৎপাদন প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত

ফুলছড়ি প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পশ্চিম ছালুয়া এলাকায় রোববার সকালে কমিউনিটি বীজ উৎপাদন প্রযুক্তি প্রদর্শনী (ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।  “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রদর্শনীতে স্থানীয় কৃষক-কৃষাণীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

তারা উন্নতমানের বীজ উৎপাদন পদ্ধতি, সংরক্ষণ কৌশল এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আতিকুল ইসলাম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. তৌফিক ইমামসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা।  বক্তারা বলেন, কমিউনিটি ভিত্তিক বীজ উৎপাদন জোরদার করা গেলে কৃষকদের জন্য মানসম্মত বীজের সহজলভ্যতা নিশ্চিত হবে। 

এর ফলে ফসল উৎপাদন বাড়বে এবং কৃষিতে স্বনির্ভরতা অর্জন আরও ত্বরান্বিত হবে।  প্রদর্শনীতে অংশ নেওয়া কৃষকরা জানান, এ ধরনের মাঠভিত্তিক প্রশিক্ষণ ও প্রযুক্তি প্রদর্শনী তাদের জন্য অত্যন্ত কার্যকর। তারা ভবিষ্যতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অধিক ফলন অর্জনের আশাবাদ ব্যক্ত করেন।  উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad