Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

ফুলছড়ির ঐতিহ্যবাহী গুনভড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠিত

ফুলছড়ির ঐতিহ্যবাহী গুনভড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠিত

আমিনুল হক, ফুলছড়ি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী গুনভড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ২০০০ থেকে ২০১০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য পূনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর পুরনো বন্ধু, সহপাঠী ও শিক্ষকদের একত্রিত হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।  শুক্রবার (২৯ শে মে) দিনব্যাপী আয়োজিত এই পূনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। সকালে রেজিস্ট্রেশন ও ব্যাজ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র এবং সম্মাননা প্রদানসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়।   

পূনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক আল মামুন অর রশিদ এর সভাপতিত্বে এবং হাসানুজ্জামান তিতুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন, গুনভড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতলুবর রহমান, প্রাক্তন শিক্ষার্থী মাসুদ উর রহমান, আশিকুর রহমান, রবিউল ইসলাম, তাজুল ইসলাম,  মজনুর রশিদ প্রমুখ।   প্রাক্তন শিক্ষার্থীরা জানান, স্কুল জীবনের সেই পুরনো স্মৃতি, বন্ধুদের সঙ্গে কাটানো সময় এবং শিক্ষকদের স্নেহ আজও তাদের হৃদয়ে গেঁথে আছে। বহু বছর পর এক ছাদের নিচে মিলিত হয়ে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।  

অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক আল মামুন অর রশিদ জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু শিক্ষাই দেয় না, বরং মানুষের জীবনের ভিত্তি গড়ে তোলে। এই ধরনের আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, বন্ধন ও সামাজিক যোগাযোগ আরও সুদৃঢ় করে।   দিনব্যাপী আনন্দ-উৎসব শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad