Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
ফটো কার্ড

ফুলছড়ির চরাঞ্চলে দুইটি গাঁজার গাছ উদ্ধার : এক যুবক আটক

ফুলছড়ির চরাঞ্চলে দুইটি গাঁজার গাছ উদ্ধার : এক যুবক আটক

আমিনুল হক, ফুলছড়ি►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলীয় এরেন্ডাবাড়ী ইউনিয়নের পশ্চিম আলগার চর গ্রামে এক যুবকের বাড়ি থেকে দুটি গাঁজার গাছ উদ্ধার করেছে ফুলছড়ি থানা পুলিশ। এ ঘটনায় ওই যুবককে আটক করা হয়েছে।

আজ সোমবার ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদার নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে জমির উদ্দিন তরফদার ওরফে রনি (২৫) নামের এক যুবকের বাড়ি থেকে গাঁজার গাছ দুটি উদ্ধার করা হয়। এসময় পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।রনি পশ্চিম আলগার চর গ্রামের মৃত হোসেন আলী তরফদারের ছেলে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজার গাছ দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) দুরুল হোদা বলেন, মাদকের চাষ, উৎপাদন ও ব্যবসার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকসংক্রান্ত কোনো অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad