Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
ফটো কার্ড

ফুলছড়ির চরাঞ্চলে পৃথক স্থানে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১

ফুলছড়ির চরাঞ্চলে পৃথক স্থানে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি  ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে পৃথক স্থানে বজ্রপাতে মানিক (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার ফুলছড়ি ইউনিয়নের জামিরা চরে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের শুক্কুর আলী প্রামাণিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হলে খোলা চরে থাকা মানিক বজ্রপাতের কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার ঘোড়াটিও মারা যায়। ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আজহারুল হান্নান বজ্রপাতে ঘোড়ার গাড়ি চালক মানিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে একই দিনে উপজেলার ফজলুপুর ইউনিয়নের বুলবুলির চরে বজ্রপাতে আলী আকবর (৪৫) নামে আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি ওই এলাকার শীতল মিয়ার ছেলে। প্রতিদিনের মতো গরু চরাতে গিয়ে বিকেলের ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাতে আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজন আহত হয়েছেন এবং তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, খোলা মাঠ ও নদীর চরে কাজ করা মানুষেরা বজ্রপাতের সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। তাই বৈরী আবহাওয়ায় অপ্রয়োজনে খোলা স্থানে না যাওয়ার পরামর্শ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad