Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫ ঘন্টা আগে
ফটো কার্ড

ফুলছড়ি উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

ফুলছড়ি উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

আমিনুল হক, ফুলছড়ি প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) কার্যক্রমের আওতায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাইকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল ১১টায় ফুলছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফুলছড়ি উপজেলা কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি এডিবির আরসিআইপি প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে আলোচনা উপস্থাপন করেন জিআইএস স্পেশালিস্ট এ.এস.এম. আলভী রহমান।

কর্মশালায় বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী তহিদুল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিপুণ দেবনাথ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোর্শেদা আখতার, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হান্নান, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান এবং উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা প্রমুখ।

বক্তারা বলেন, একটি যুগোপযোগী ও তথ্যভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে উপজেলার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। জিআইএস প্রযুক্তির ব্যবহার সড়কের বাস্তব অবস্থা, গুরুত্ব এবং উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি জনদুর্ভোগ কমিয়ে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে। কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা স্থানীয় সড়ক নেটওয়ার্কের বিদ্যমান অবস্থা, প্রয়োজনীয় উন্নয়ন এবং তথ্য যাচাই বিষয়ে মতামত প্রদান করেন, যা ভবিষ্যৎ গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad