Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

ফ্লপ থেকে বিশ্বরেকর্ড, ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের সিনেমা এটি

ফ্লপ থেকে বিশ্বরেকর্ড, ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের সিনেমা এটি

অনলাইন ডেস্ক ►

মুক্তির সময় বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। সমালোচকদের কাছেও তেমন প্রশংসা পায়নি। কিন্তু প্রায় এক দশক পর এসে সেই সিনেমা গড়ল বিশ্বরেকর্ড। তেলুগু সিনেমা ‘জয়া জানকী নায়ক’-এর হিন্দি ডাব সংস্করণ ‘খুনখার’ ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন) ভিউ অতিক্রম করে বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছে।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘জয়া জানকী নায়ক’-এর হিন্দি সংস্করণ ‘খুনখার’ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পেন মুভিজ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। এরপর ধীরে ধীরে দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়ে সম্প্রতি ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ে সিনেমাটি। এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ছবির পরিচালক বয়াপতি শ্রীনু।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ১০০ কোটি ভিউ, ১০০ কোটি হৃদয়ের ভালোবাসা, ১০০ কোটি আবেগ। বিশ্বের প্রথম সিনেমা হিসেবে এই অসাধারণ মাইলফলক অর্জন করেছে ‘জয়া জানকী নায়ক’। এই অর্জন আপনাদের সবার। ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। ‘জয়া জানকী নায়ক’ একটি রোমান্টিক অ্যাকশনধর্মী চলচ্চিত্র। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস ও রাকুল প্রীত সিং। আরও ছিলেন জগপতি বাবু, তারুন অরোরা, প্রজ্ঞা জয়সওয়াল, শরৎ কুমার, নন্দু, সুমন, জয়প্রকাশ ও ভানী বিশ্বনাথ। প্রায় ৪০ কোটি রুপি বাজেটের এই সিনেমা বিশ্বব্যাপী আয় করেছিল মাত্র ২০ কোটি রুপি। ফলে পরিবেশকদের ৮ কোটিরও বেশি রুপি লোকসান গুনতে হয়। মুক্তির সময় সিনেমাটি সমালোচকদের কাছ থেকেও নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad