Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-৬-২০২৪, সময়ঃ বিকাল ০৩:৩২
  • ২১২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুট

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুট

বগুড়া সংবাদদাতা►

বগুড়া সদর উপজেলায় আইএফআইসি ব্যাংকের উপ-শাখায় সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ জুন) দিবাগত রাতে উপজেলার মাটিডালি উপ-শাখায় দুই তলা ব্যাংক ভবনটির ছাদের গেট কেটে দুর্বৃত্তরা ওই টাকা চুরি করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ।

পুলিশ জানায়, ব্যাংকটিতে কোনো নিরাপত্তা প্রহরী ছিলেন না। বিকেলে ব্যাংকে কর্মকর্তারা তাদের কার্যক্রম শেষ করে চলে যান। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে এসে তারা ব্যাংকের সিন্দুকটি কাটা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। প্রাথমিকভাবে ২৯ লাখ টাকা লুটের হিসাব নিশ্চিত হওয়া গেছে।

এর আগেও গত ২৬ জানুয়ারি বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের উপশাখার ভল্ট ভেঙে ৯ লাখ টাকা চুরির ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad