Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১১ ঘন্টা আগে
ফটো কার্ড

বগুড়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

বগুড়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

বগুড়া প্রতিনিধি ►

বগুড়ার শেরপুর-ধুনট সড়কে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন, যাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলগুলোর মধ্যে সংঘর্ষ হয়। 

নিহতরা হলেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আবু রায়হান ও শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তামিম হোসেন। ঈদ উপলক্ষে সড়কে জনচলাচল ও যানবাহনের গতি বেশি থাকায় এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
মাধুকর/এমআর

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad