Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

বন্যার্তদের জন্য ৫০০ ঘর নির্মাণ করছেন সালমান খান

বন্যার্তদের জন্য ৫০০ ঘর নির্মাণ করছেন সালমান খান

অনলাইন ডেস্ক ►

আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বলিউড অভিনেতা সালমান খান মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার দাতব্য সংস্থা ‘বিয়িং হিউম্যান’ ও ‘গ্লোবাল শিখস’-এর যৌথ উদ্যোগে বন্যার্ত গৃহহীন পরিবারগুলোর জন্য ৫০০টি আধা-পাকা ঘর নির্মাণের কাজ চলছে। 

ইতোমধ্যে শিবসাগর জেলায় ২২০টি ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে। অভিনেতা রণদীপ হুদার ত্রাণ তৎপরতায় অনুপ্রাণিত হয়ে সালমান খান এই পুনর্বাসন প্রকল্পে অর্থায়ন করছেন। বাঁশ ও টিন দিয়ে তৈরি বন্যা-সহনশীল প্রতিটি ঘর নির্মাণে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার রুপি ব্যয় হচ্ছে। আসামের গত কয়েক দশকের ভয়াবহতম এই দুর্যোগে সালমান খানের এই উদ্যোগকে সর্বমহল থেকে প্রশংসা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad