Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫ ঘন্টা আগে
ফটো কার্ড

বালাকোট দিবসে গাইবান্ধায় ছাত্রশিবিরের আলোচনা সভা

বালাকোট দিবসে গাইবান্ধায় ছাত্রশিবিরের আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি
ঐতিহাসিক বালাকোট দিবস উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাইবান্ধা জেলা শাখা। বুধবার (৬ মে) স্থানীয় দারুল আমান ট্রাস্টে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমীর ও গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী গাইবান্ধা শহর শাখার আমীর অধ্যাপক ফেরদৌস আলম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি ফেরদৌস সরকার রুম্মান।

গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল কার্যাভীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বালাকোট দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং তা থেকে শিক্ষা নিয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad