Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

বালাসী–বাহাদুরাবাদ দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

বালাসী–বাহাদুরাবাদ দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

আমিনুল হক, ফুলছড়ি ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট নৌ-টার্মিনালের সামনে বালাসী–বাহাদুরাবাদ রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বিশ্বাস তোহা। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু সাঈদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ফুলছড়ি উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাছেদ, বুড়াইল কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, গাইবান্ধা জেলা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তৌহিদুর রহমান মিলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র জাহিদ হাসান জীবন এবং কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু প্রমুখ।

এছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নিয়ে দাবির প্রতি সংহতি জানান।

বক্তারা বলেন, যেখানে শত শত কোটি টাকা ব্যয়ে অচল ফেরিঘাট নির্মাণ করা হয়, সেখানে একটি পরিকল্পিত ও টেকসই সেতু নির্মাণ কেন সম্ভব নয়—এ প্রশ্ন এখন সময়ের দাবি। তারা আরও জানান, বালাসী–বাহাদুরাবাদ রুটে সেতু নির্মিত হলে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের অন্তত আট জেলার মানুষ সরাসরি উপকৃত হবেন।

এ সেতু নির্মাণ হলে ঢাকার সঙ্গে যোগাযোগের দূরত্ব প্রায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার কমে আসবে। পাশাপাশি পণ্য পরিবহনের সময় ও খরচ কমবে এবং উত্তরাঞ্চলে নতুন বাণিজ্যিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad