Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

বিএনপি ও জামায়াতের একই স্থলে কর্মসূচি, পলাশবাড়ীতে ১৪৪ ধারা জারি

বিএনপি ও জামায়াতের একই স্থলে কর্মসূচি, পলাশবাড়ীতে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধার পলাশবাড়িতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় এই সিদ্ধান্ত জারি করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শরীফ আল রাজীব পিপিএম। এদিন দুপুরে পলাশবাড়ি উপজেলা বিএনপি ও জামায়াতের একই স্থলে কর্মসূচিকে ঘিরে এই সিদ্ধান্ত জারি করে উপজেলা প্রশাসন।

শরীফ আল রাজীব বলেন, দুটি রাজনৈতিক দলের একই স্থানে সমাবেশকে ঘিরে এই ১৪৪ ধারা জারি করা হয়েছে। অন্যথায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা চরম অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছিল। মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে বলেও জানান তিনি। এর আগে সোমবার রাতে পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ এলাকায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে দুই দলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। পরে খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী চৌমাথা মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় বিএনপি ও জামায়াত।

পলাশবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ স্বাক্ষরিত ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারার ওই আদেশে বলা হয়, উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের দুটি রাজনৈতিক দলের সংঘর্ষকে কেন্দ্র করে, তাদের পরস্পরবিরোধী অবস্থানের কারণে পলাশবাড়ী চৌমাথা হতে ৫০০ মিটার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad