Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

বিধানসভা নির্বাচন: ভবানীপুরে শুভেন্দুর জয়, পরাজিত মুখ্যমন্ত্রী মমতা

বিধানসভা নির্বাচন: ভবানীপুরে শুভেন্দুর জয়, পরাজিত মুখ্যমন্ত্রী মমতা

অনলাইন ডেস্ক ►

পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক অভাবনীয় ঘটনার পুনরাবৃত্তি ঘটল ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে। ২০১১ সালে যেভাবে বাম শাসনের অবসান ঘটিয়ে মণীশ গুপ্তের কাছে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরাজিত হয়েছিলেন, ঠিক দেড় দশক পর প্রায় একই দৃশ্যের অবতারণা হলো ভবানীপুর কেন্দ্রে। তৃণমূল নেত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। 

নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০ রাউন্ডের দীর্ঘ লড়াই শেষে শুভেন্দু অধিকারী ১৫ হাজার ১০৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৮ হাজার ৮১২ ভোট, অন্যদিকে শুভেন্দুর ঝুলিতে গিয়েছে ৭৩ হাজার ৯১৭ ভোট। উল্লেখ্য, এর আগে ২০২১ সালের নির্বাচনেও নন্দীগ্রাম থেকে শুভেন্দুর কাছে পরাজিত হয়েছিলেন মমতা, তবে সেবার দল ক্ষমতায় ফেরায় পরে উপনির্বাচনে জিতে তিনি মসনদে বসেন। এবার নিজের খাসতালুক ভবানীপুরে পরাজয় তৃণমূল শিবিরের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

ভোট গণনার শুরুতে শুভেন্দু এগিয়ে থাকলেও মাঝপথে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ১৯ হাজার ভোটের লিড নিয়ে জয়ের আশা জাগিয়েছিলেন। তবে ১৬ নম্বর রাউন্ডের পর থেকে পাশা উল্টে যায়। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসেন শুভেন্দু। এই ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলা যেমন-পশ্চিম বর্ধমান, আসানসোল, মুর্শিদাবাদ এবং নন্দীগ্রামে বিক্ষিপ্ত রাজনৈতিক সংঘর্ষের খবর পাওয়া গেছে। তৃণমূল ও বিজেপি উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে কার্যালয় ভাঙচুর ও কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলেছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad