Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বিভাগীয় লেখক পরিষদ কর্তৃক গীতিকারদের সম্মাননা প্রদান ও নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান

বিভাগীয় লেখক পরিষদ কর্তৃক গীতিকারদের সম্মাননা প্রদান ও নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক ►
বিভাগীয় লেখক পরিষদ, রংপুর এর সাথে সংশ্লিষ্ট গীতিকারদের সম্মাননা প্রদান ও নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরসিসিআই পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর এর অধ্যক্ষ প্রফেসর ডঃ এআইএম মুসা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডঃ মাহমুদুল ইসলাম সেলিম। 

সংগঠনের সহসভাপতি রশীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শামসুজ্জামান সোহাগ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হৃদয় জে জে। নতুন সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডঃ এনামুল হক তালুকদার, জাহাঙ্গীর আলম বুলেট প্রমুখ। সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মজনুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠন সংশ্লিষ্ট ১২জন গীতিকারকে সম্মাননা প্রদান করা হয় এবং নতুন সদস্যদের বরণ করে নেয়া হয়। সম্মাননাপ্রাপ্ত গীতিকাররা হলেন, এটিএম মোর্শেদ, নিরঞ্জন চন্দ্র বর্ম্মন, জি,এম,এম,আতাউর রহমান, আনোয়ারা আশা, আনোয়ারুল ইসলাম, এস. এম. খলিল বাবু, মুন্সি সাদিক সালেহ্, মো. আব্দুস সালাম  আসহাদুজ্জামান মিলন, সৈয়দা কামরুন্নাহার লিপি, কল্যান চন্দ্র শীল।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad