Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-২-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৩২
ফটো কার্ড

বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্র নিহত

বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্র নিহত

দিনাজপুর প্রতিনিধি ►

দিনাজপুর বিরামপুরের মোটরসাইকেলের সাথে ট্রাকের মুখোমুখি সংষর্ঘে  মোরসাইকেল আরোহী  ওমর ফারুক (২০) নামে এক কিশ্রো নিহত হয়েছে। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কলেজ বাজার বটতলি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক বিরামপুর পৌর শহরের কৃষ্টচাদপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।

নিহত ওমর ফারুক মোটর সাইকেলযোগে বিরামপুর কলেজ থেকে ক্লাস শেষ করে নিজ বাড়ি কৃষ্টচাদপুরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক কাছাকাছি এলে দ্রুত ব্রেক করার চেষ্টা করলে সে ছিটকে গিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে যায়। ট্রাকের নীচে পড়ে গিয়ে মাথায় গুরতর আঘাত পায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হাসনাত ইয়াসমিন বলেন,সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তি হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে। নিহতের মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয়েছে। বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদ্বৈত্য কুমার বলেন ,নিহত ওমর ফারুক আমাদের কলেজের বিএম একাদশ শ্রেণীর ছাত্র। কলেজ থেকে বাসায় যাবার পথে এই দুর্ঘটনা ঘটে। 
বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বলেন, ঘাতক ট্রাকটি আটক ও নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তানান্তর করা হয়েছে। পরিবারের অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে এক কলেজ ছাত্র নিহত হওয়ার অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad