Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

বিশ্বকাপের উন্মাদনায় আসছে ‘আমাদের বিশ্বকাপ’

বিশ্বকাপের উন্মাদনায় আসছে ‘আমাদের বিশ্বকাপ’

অনলাইন ডেস্ক ►

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দুই প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আবেগ, খুনসুটি আর দ্বন্দ্ব নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক। নাম ‘আমাদের বিশ্বকাপ’। খেলা নিয়ে মাঠের লড়াইয়ের বাইরের এক সামাজিক ও পারিবারিক আবহ তুলে ধরা হয়েছে নাটকে।

নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, সাইদুর রহমান পাভেল, নাদের চৌধুরী, জীবনসহ অনেকে।

পরিচালক বলেন, ‘বিশ্বকাপ এলেই বিভিন্ন পরিবারে কিংবা এলাকায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে যে মজার লড়াই শুরু হয়, সেটিই গল্পে তুলে ধরেছি। তবে শেষ প্রান্তে আমরা দেখিয়েছি, খেলার চেয়ে সম্পর্ক ও জীবন অনেক বড়। সবচেয়ে মজার বিষয় ছিল, বাস্তবে যারা আর্জেন্টিনার সমর্থক, গল্পের প্রয়োজনে তাদের সমর্থক হতে হয়েছে ব্রাজিলের। আবার ব্রাজিলের সমর্থকদেরও আর্জেন্টিনার সমর্থকের চরিত্রে অভিনয় করতে হয়েছে। ফলে তাদের মধ্যে তৈরি হয়েছিল দারুণ হাস্যরসাত্মক মনোভাব।’

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad