Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫ ঘন্টা আগে
ফটো কার্ড

বিশ্বকাপ জিতলেই জাতীয় ছুটি ঘোষণা হতে পারে ইংল্যান্ডে

বিশ্বকাপ জিতলেই জাতীয় ছুটি ঘোষণা হতে পারে ইংল্যান্ডে

অনলাইন ডেস্ক ►
প্রায় ছয় দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে যদি ২০২৬ বিশ্বকাপ জিততে পারে ইংল্যান্ড, তবে সেই ঐতিহাসিক সাফল্য উদযাপনে দেশজুড়ে ঘোষণা করা হতে পারে জাতীয় ছুটি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে, এমন পরিকল্পনা নিয়ে কাজ করছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার।

১৯৬৬ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি ইংল্যান্ড। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে দলের দুর্দান্ত পারফরম্যান্সের পরই এই উদ্যোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

যদিও সরকার এখনই ছুটির নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে চায় না। কারণ, বিশ্বকাপ শেষ হওয়ার আগে এমন ঘোষণা দিলে তা দলের জন্য ‘অপয়া’ বা দুর্ভাগ্য বয়ে আনতে পারে- এমন কুসংস্কার এড়িয়ে চলতেই এই সতর্কতা। এবারের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সিতে।

এর আগে শনিবার কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হবে থমাস টুখেলের শিষ্যরা। সেই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে উঠবে ইংল্যান্ড। এরপর শিরোপা জিততে পারলে সেটি হবে দেশটির ইতিহাসে মাত্র দ্বিতীয় বিশ্বকাপ।

জাতীয় ছুটি ঘোষণার ভাবনাটি নতুন নয়। অতীতে বিভিন্ন দেশ বড় ক্রীড়া সাফল্যের পর জাতীয় ছুটি বা বিশেষ উদযাপনের আয়োজন করেছে। যদিও ১৯৬৬ সালে ইংল্যান্ড প্রথম ও একমাত্রবার বিশ্বকাপ জেতার পর কোনো সরকারি ছুটি ঘোষণা করা হয়নি, তবু চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানাতে লাখো মানুষ রাস্তায় নেমে এসেছিল।

প্রায় ৬০ বছর পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর ইংল্যান্ড। সেই স্বপ্ন পূরণ হলে এবার ইতিহাসের সঙ্গে যোগ হতে পারে আরেকটি নতুন অধ্যায়- বিশ্বকাপ জয়ের উৎসবকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে ঘোষণা হতে পারে জাতীয় ছুটি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad