Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

ভারতে বিষাক্ত মদপানে ১৪ জনের মৃত্যু, গ্রেফতার ৮

ভারতে বিষাক্ত মদপানে ১৪ জনের মৃত্যু, গ্রেফতার ৮

অনলাইন ডেস্ক ►

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে এবং পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকায় বিষাক্ত মদপানে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় জড়িত অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে এবং তদন্তের ভার অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, বিষাক্ত মদ সরবরাহকারী চক্রকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই মদগুলোতে বিষাক্ত মিথানল মেশানো ছিল।

পিম্পরি-চিঞ্চওয়াড়ের যশবন্তরাও চাভান মেমোরিয়াল হাসপাতালের ডিন ডা. রাজেন্দ্র ওয়াবলে জানান, আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে আনার সময় শ্বাসকষ্ট, অ্যাসিডোসিস, মুখ দিয়ে ফেনা বের হওয়া এবং অচেতন হয়ে পড়ার মতো উপসর্গ ছিল। মৃতদের অধিকাংশই নিয়মিত অতিরিক্ত মদ্যপানে অভ্যস্ত ছিলেন। ফরেনসিক পরীক্ষার রিপোর্ট আসার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
মাধুকর/এমআর

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad