Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ভোটে এগিয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টি

ভোটে এগিয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টি

অনলাইন ডেস্ক ►
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, মঙ্গলবারের (২৭ অক্টোবর) নির্বাচনে ডানপন্থী দলগুলো ‘নির্ণায়ক সংখ্যাগরিষ্ঠতা’ অর্জন করেছে। একই সঙ্গে তিনি ‘জাতীয় ডানপন্থী সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন। খবর আল জাজিরার।

তবে নির্বাচনের বুথফেরত জরিপে কোনো পক্ষেরই নিরঙ্কুশ জয় নিশ্চিত হওয়ার ইঙ্গিত মেলেনি। জরিপের ফলাফলে দেখা গেছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে অথবা প্রধান ইহুদিনেতৃত্বাধীন বিরোধী জোটের সঙ্গে সমান অবস্থানে আছে। ফলে কোনো জোটই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি।

ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হালনাগাদ সরকারি হিসাব অনুযায়ী, স্থানীয় সময়ের সঙ্গে সমন্বিতভাবে মঙ্গলবার দিবাগত রাত ২টা ৪৭ মিনিট জিএমটি পর্যন্ত নেসেট নির্বাচনে ১৬ লাখের বেশি ভোট গণনা করা হয়েছে।

গণনা করা বৈধ ভোটের ২২ দশমিক ২৪ শতাংশ পেয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টি শীর্ষ অবস্থানে রয়েছে। এর আগের হালনাগাদ হিসাবে দলটির ভোটের হার ছিল ২৩ দশমিক ৩৬ শতাংশ। এরপর রয়েছে আইজেনকোটের ইয়াশার পার্টি। দলটি পেয়েছে ১৫ দশমিক ৪১ শতাংশ ভোট, যা আগের হিসাবে ছিল ১৫ দশমিক ৭৪ শতাংশ।

ফিলিস্তিনি ও ইসরায়েলি আরবদের নিয়ে গঠিত জয়েন্ট লিস্ট ৮ দশমিক ২৮ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। অল্প ব্যবধানে পিছিয়ে থাকা নাফতালি বেনেটের দল পেয়েছে ৮ দশমিক ২২ শতাংশ ভোট।

তবে এসব ফলাফল এখনো প্রাথমিক। ভোট গণনা শেষ হলে দলগুলোর অবস্থানে পরিবর্তন আসতে পারে। নির্বাচনে প্রায় ৭৩ লাখ ৩০ হাজার যোগ্য ভোটারের মধ্যে ৫৬ লাখ ৯০ হাজারের বেশি মানুষ ভোট দিয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad