Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে তেলের দামে আবারও অস্থিরতা

মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে তেলের দামে আবারও অস্থিরতা

অনলাইন ডেস্ক ►

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও লাফিয়ে বাড়ছে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১০৬.৯৯ ডলারে দাঁড়িয়েছে। মূলত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অনিশ্চয়তা এই পরিস্থিতিকে জটিল করে তুলেছে। 

মেরিটাইম ইন্টেলিজেন্সের তথ্যমতে, পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথটি এখন প্রায় অচল। আগে যেখানে দৈনিক ১২৯টি জাহাজ চলত, সেখানে গত শনিবার মাত্র ১৯টি জাহাজ চলাচল করেছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার আলোচনা ভেস্তে যাওয়ায় বাজার বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তেলের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে, যা আমদানিনির্ভর দেশগুলোর অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad