Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
ফটো কার্ড

মরক্কোর সঙ্গে ড্র করে হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের

মরক্কোর সঙ্গে ড্র করে হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের

অনলাইন ডেস্ক ►

বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল ব্রাজিল তাদের বহু কাঙ্ক্ষিত ‘হেক্সা’ (ষষ্ঠ বিশ্বকাপ) জয়ের মিশনে নেমেছিল বড় আশা নিয়ে। কিন্তু মেটলাইফের স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে সেই যাত্রার শুরুটা মোটেও সুখকর হলো না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য।

ম্যাচের শুরু থেকেই মরক্কো তাদের সুশৃঙ্খল ফুটবলে ব্রাজিলকে চাপে রাখে। ম্যাচের ২১ মিনিটে ইসমায়েল সাইবারির গোলে এগিয়ে গিয়ে ব্রাজিলকে স্তব্ধ করে দেয় মরক্কো। তবে ৩২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত নৈপুণ্যে সমতায় ফেরে সেলেসাওরা। রাফিনিয়ার পাস থেকে পাওয়া বলটি ভিনিসিয়ুস বুলেট গতির শটে জালে জড়ান। ব্রাজিলের জার্সিতে এটি ছিল তার ৫০তম ম্যাচ।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল কিছুটা গোছানো ফুটবল খেলার চেষ্টা করলেও মরক্কোর রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়। উল্টো যোগ করা সময়ে মরক্কোর একটি আক্রমণ ঠেকাতে গিয়ে গোলরক্ষক আলিসন বেকারকে হিমশিম খেতে হয়। ব্রাজিলিয়ান সমর্থকদের কাছে এই ম্যাচটি দ্রুতই ভুলে যাওয়ার মতো। আনচেলত্তির কৌশল নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad