Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

মহিমাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় নারী নিহত

মহিমাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় নারী নিহত

মহিমাগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার মহিমাগঞ্জ রেল স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে লালমনিরহাট-সান্তাহার রেলপথের মহিমাগঞ্জ-বোনারপাড়া সেকশনের এ্যাডভান্স স্টার্টার এলাকায় নিহত ওই মহিলার বয়স আনুমানিক ৩০-৩৫ বছর বলে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন। 

মহিমাগঞ্জ রেল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো: আনিছুর রহমান জানান, সোমবার সকাল ৯.৩৪ মিনিটে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ২১ আপ পদ্মরাগ কমিউটার ট্রেন মহিমাগঞ্জ ত্যাগ করে ৩৫৮ কিলোমিটারের ৮-৯ এলাকায় পৌঁছুলে ওই ট্রেনে কাটা পড়ে নিহত হন অজ্ঞাত পরিচয় ওই নারী। 

স্থানীয়রা জানান, একদিন পূর্ব থেকে শাড়ি ও হলুদ ওড়না পরিহিত আনুমানিক ৩০-৩৫ বছর বয়সী ওই অজ্ঞাত পরিচয় নারী মহিমাগঞ্জ রেল স্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তিনি সম্ভবত সকলের অগোচরে স্টেশনের পৌনে এক কিলোমিটার উত্তর পাশে^র্র জনবিরল ওই স্থানে ট্রেনের নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে থাকতে পারেন। 

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে খন্ড-খন্ড হয়ে যাওয়া মরদেহটি উদ্ধার করে বোনারপাড়া রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মামুন হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad