Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

মালয়েশিয়ায় ৮১ জন বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ৮১ জন বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক

অনলাইন ডেস্ক ►
মালয়েশিয়ার পাহাং রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত যৌথ অভিযানে ১১৩ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। তাদের মধ্যে ৮১ জনই বাংলাদেশি নাগরিক। অভিবাসন আইন লঙ্ঘন ও অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে পাহাং রাজ্যের হাবু এলাকায় একটি মিশ্র ভবন নির্মাণ প্রকল্পে অভিযান চালায় জেআইএম। অভিযোগ ছিল, ওই নির্মাণকাজে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সংস্থার সমন্বয়ে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক অভিবাসীর পরিচয়পত্র ও বৈধতা যাচাই করা হয়।

পাহাং অভিবাসন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, অভিযানের সময় মোট ১৪৫ জন বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। যাচাই শেষে অভিবাসন আইন লঙ্ঘনের বিভিন্ন অভিযোগে ১১৩ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ৮১ জন বাংলাদেশি, ২৯ জন ইন্দোনেশিয়ার, দুজন নেপালের এবং একজন মিয়ানমারের নাগরিক রয়েছেন। এদের মধ্যে ১০৭ জন পুরুষ এবং ছয়জন নারী।

বিবৃতিতে আরও বলা হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। বৈধ ভ্রমণ নথি ছাড়া দেশে অবস্থানের অভিযোগে ৬১ জন, অনুমোদিত সময়ের বেশি অবস্থান করার দায়ে ২৬ জন, অভিবাসন আইন লঙ্ঘনের একটি পৃথক ধারায় একজন এবং অভিবাসন বিধিমালা ভঙ্গের অভিযোগে আরও ২৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে আটক সবাইকে পরবর্তী তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাহাং অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট কার্যালয়ে পাঠানো হয়েছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অভিযানটি পরিচালনায় পাহাং স্টেট এনফোর্সমেন্ট ইউনিট, পাহাং অভিবাসন বিভাগ এবং জেনারেল অপারেশনস ফোর্সের (পিজিএ) প্রায় ৭০ জন কর্মকর্তা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad