Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

মেসিকে হারিয়ে ব্যালন ডি’অরের ইতিহাসে সেরা রোনালদো

মেসিকে হারিয়ে ব্যালন ডি’অরের ইতিহাসে সেরা রোনালদো

অনলাইন ডেস্ক ►
যেন এক মঞ্চে ফুটবল ইতিহাসের সেরা তারকারা। পাশে লিওনেল মেসি, ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি ও আরো অনেক কিংবদন্তি। তাদের ভিড়ে শেষ হাসি ক্রিস্টিয়ানো রোনালদোর। ব্যালন ডি’অরজয়ীদের মধ্যে সর্বকালের সেরা নির্বাচিত হয়েছেন পর্তুগিজ মহাতারকা। তার হাতে উঠেছে ‘বোট’ (বেস্ট অব অল টাইম) পুরস্কার। ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি ‍উপলক্ষে নতুন এই পুরস্কারের জন্য ভোটের আয়োজন করে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও ফ্রান্স ফুটবল সাময়িকী।

ব্যালন ডি’অরজয়ী ১০ কিংবদন্তির সেরা বেছে নেওয়ার সুযোগ পান সমর্থকরা। ভোট দিতে এক ইউরো করে খরচ করতে হয়েছে দর্শক-সমর্থকদের। ব্যালন ডি’অরের ওয়েবসাইটে হওয়া এই ভোটে ২০০৮ সালে রোনালদোর জেতা ব্যালন ডি’অর নির্বাচিত হয়েছে ‘বোট’। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় প্রথমবার ব্যালন ডি’অর জিতেছিলেন রোনালদো।

সেবার পেছনে ফেলেছিলেন মেসি ও স্পেনের ফার্নান্দো তোরেসকে। এরপর ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে রিয়াল মাদ্রিদের হয়ে আরও চারবার এই পুরস্কার জেতেন তিনি। সব মিলিয়ে তার ব্যালন ডি’অর ৫টি। অন্যদিকে ৮ বারের ব্যালন ডি’অরজয়ী মেসির ২০১২ সালেরটি হয়েছে দ্বিতীয় সেরা। রোনালদোর ২০১৭ সাল ব্যালন ডি’অর হয়েছে তৃতীয়।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্ল্যারিন’ জানিয়েছে, ৪৪৬ পয়েন্টের ভোটে মেসিকে (২৮১) হারিয়েছেন রোনালদো। ভোটের লড়াইয়ের ১০ ব্যালন ডি’অর জয়ী হচ্ছেন— মেসি (৮ বার), রোনালদো (৫ বার), ইয়োহান ক্রুইফ (৩ বার), মিশেল প্লাতিনি (৩ বার), মার্কো ফন বাস্তেন (৩ বার), রোনালদো নাজারিও (২ বার), ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (৩ বার), কার্ল–হেইঞ্জ রুমেনিগে (৩ বার), কেভিন কিগান (২ বার) ও আলফ্রেড ডি স্টেফানো (২ বার)।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad