Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

মোহনা’র দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন

মোহনা’র দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধার নিয়মিত মাসিক সংগীতানুষ্ঠানের আয়োজনকারী সাংস্কৃতিক সংগঠন মোহনা’র দ্বি-বার্ষিক কার্যকরী নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল সোমবার ৩১ আগস্ট সন্ধ্যায় শহরের স্কুললেন সংলগ্ন মেঘদূত এর কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে এবং সকলের সম্মতিতে মোহনা’র নতুন দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

নতুন কমিটির কর্মকর্তারা হচ্ছেন:- সভাপতি হিসেবে শাহ মশিউর রহমান, সহ-সভাপতি খাজা সুজন ও রেজাউন্নবী রাজু। সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, সহ. সাধারণ সম্পাদক চুনি ইসলাম ও রিকতু প্রসাদ, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম সোনা। সম্পাদক মন্ডলীতে আছেন সম্পাদক-অনুষ্ঠান মাহমুদ সাগর মহব্বত, সম্পাদক-প্রচার ও প্রকাশনা মোদাচ্ছেরুজ্জামান মিলু, সম্পাদক-সংগঠন শিরিন আকতার ও সম্পাদক- দফতর মেজবাউল হক মিঠু।

কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন অমিতাভ দাশ হিমুন, জাহিদুল হক জাহিদ, দেবদাস রায়, টিটু কর্মকার, মাসুদুল হক, সাজ্জাদ চৌধুরী, আফরোজা বেগম লুপু, মিজানুর রহমান জুয়েল, জিয়াউর রহমান জিয়া, পলাশ চন্দ্র মোদক, মানিক বর্মন, জলি ভট্টাচার্য্য, নুরুল ইসলাম শিপন, খন্দকার শামিম আহমেদ, মাহমুদ হাসান মিঠু ও তুলশী সাহা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad