Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

যুক্তরাষ্ট্রে কণার টানা ১৬ শো

যুক্তরাষ্ট্রে কণার টানা ১৬ শো

অনলাইন ডেস্ক ►

দিলশাদ নাহার কণা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী। টানা ১৬ শোতে সংগীত পরিবেশনের জন্য তিনি এখন আছেন যুক্তরাষ্ট্রে। গত রোববার প্রথমবারের মতো ইন্ডিয়ানায় পারফর্ম করেছেন। প্রথম শো নিয়ে ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আজ পারফর্ম করবেন মিশিগানে।

এরপর ১ আগস্ট আটলান্টিক সিটিতে, ২ আগস্ট লস অ্যাঞ্জেলেসে আনন্দ মেলা অ্যাওয়ার্ড ২০২৬-এ, ৮ আগস্ট ওকলাহোমা সিটিতে, ১৪ আগস্ট ডালাসে, ২১ আগস্ট হিউস্টনে, ২৮ আগস্ট শিকাগোতে, ২৯ আগস্ট বোস্টনে, ৫ সেপ্টেম্বর অরলান্ডোতে, ৬ সেপ্টেম্বর আবার লস অ্যাঞ্জেলেসে, ১২ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে, ১৯ সেপ্টেম্বর মিয়ামিতে, ২০ সেপ্টেম্বর আটলান্টায়, ২৬ সেপ্টেম্বর আবার মিশিগানে এবং ৩ অক্টোবর নিউইয়র্কে।

কণা বলেন, যতবারই যুক্তরাষ্ট্রে এসেছি ততবারই আমি আমার নিজেকে নতুন করে আবিষ্কার করি। সেই ২০০৫ সালে শ্রোতা-দর্শকরা আমার গান যেমন আগ্রহ নিয়ে উপভোগ করতেন, সেই আগ্রহ আর উচ্ছ্বাস যেন আরও বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad