Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

রংপুরের পথে ১১ দলের লংমার্চ শুরু

রংপুরের পথে ১১ দলের লংমার্চ শুরু

অনলাইন ডেস্ক ►

বিভিন্ন দাবি জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।

আট দফা দাবি নিয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের এই কর্মসূচি শনিবার সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে। এরপর লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করে। কর্মসূচির পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পাঁচটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাতে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মাধ্যমে লংমার্চ শেষ হবে। আয়োজকদের দাবি, এতে এক হাজারের বেশি যানবাহন যুক্ত হবে।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ, আইনশৃঙ্খলার উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন তাদের দাবির মধ্যে রয়েছে। লংমার্চকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে নেতাকর্মীদের উসকানিতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘কর্মসূচিতে কোনো ধরনের ভাঙচুর, বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতার চিন্তা নেই। আমাদের গোটা কর্মসূচিই হবে শান্তিপূর্ণ।’ আয়োজকেরা জানিয়েছেন, লংমার্চ সফল করতে সংশ্লিষ্ট জেলা ও মহানগর শাখাগুলোতে প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad