Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

রংপুরে মাদকমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন আরপিএমপি কমিশনার

রংপুরে মাদকমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন আরপিএমপি কমিশনার

রংপুর প্রতিনিধি►

রংপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেছেন, রংপুরের সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে মাদক সমস্যা। যদিও এই সমস্যা সারাদেশেই বেড়ে গেছে। এই মাদকের সাথে অন্যান্য অপরাধ যুক্ত হয়ে অপরাধ প্রবণতা বেড়ে গেছে। আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা নিয়ে রংপুরকে মাদকমুক্ত করতে কাজ করবো। গত সোমবার বিকেলে মহানগর পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, রংপুরে মাদকের পরেই চুরি-ছিনতাই, যানজট সমস্যা রয়েছে। তবে প্রায় শোনা যায়, এখানে সেখানে চুরি হয়। তাই চুরি ছিনতাই সমস্যা সমাধানে যে ভাবে কাজ করলে সমাধান আসবে এবং নগরীকে নিরাপদ রাখা যাবে, সেই ভাবে পুলিশ কাজ করবে। তাছাড়া নগরীতে অটো রিক্সার দৌড়াত্ব রয়েছে। যানজট নিরসনে অবৈধ অটো রিক্সা চলাচল নিয়ে কাজ করতে হবে। এছাড়া রংপুরের অন্য কোন সমস্যা নেই। রংপুর শান্তির শহর। রংপুরের মানুষ অনেক সহজ সরল। আপনাদের সহযোগিতা নিয়ে এবং পুলিশের টীম গঠন করে টীম ওয়ার্কের মাধ্যমে অপরাধ দমনে কাজ করবো। যাতে করে নগরবাসী নিরাপদে বসবাস করতে পারে। 

এসময় তিনি সাংবাদিকদের কাছে দীর্ঘ ১৮ বছর পদবঞ্চিতের কষ্টের কথা শেয়ার করেন এবং চাকুরী জীবনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবার সহযোগিতায় কাজ করতে চান বলে আশা ব্যক্ত করেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সিনিয়র সাংবাদিক মাহবুবার রহমান হাবু, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, সিনিয়র সাংবাদিক বাবলু নাগ প্রমুখ। এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন ও রংপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad